রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বপদে বহাল হলেন বিএনপির অব্যাহতি পাওয়া দুই নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৫:০৬ পিএম   (ভিজিট : ১৫৪)
X

ঠুনকো অজুহাতে অব্যাহতি পাওয়া গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে স্ব স্ব পদে বহাল রাখার নির্দেশ দিয়েছে গাইবান্ধা জেলা বিএনপি।

রোববার (২২ জুন) স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, ‘ইউনিয়ন বিএনপির সৎ ও যোগ্য নেতা আবু তাহের মণ্ডল। তিনি একাধিকবার কারা নির্যাতন ভোগ করেছেন। বিগত ১৭ বছর জীবনের সর্বস্ব খুইয়েছেন, তবুও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। এমন নির্লোভ-ত্যাগী নেতাকে যারা অব্যাহতি দিয়েছেন তারা মূলত ৫ আগস্টের পর রাজনীতিতে সক্রিয় হয়েছেন।’

দলীয় সূত্রে জানা গেছে ৫ আগস্টের পর জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়া নাহিদুজ্জামান নিশাদের ব্যানারবিহীন ‘হঠাৎ আয়োজিত’ একটি অনুষ্ঠানে যোগ দিতে না পারায় জুমারবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের মণ্ডল ও সদস্য সচিব সাজ্জাদুর রহমান বুলবুলকে কারণ দর্শানো নোটিশ দেয় উপজেলা বিএনপি। নোটিশের জবাবে তারা জানান, একই সময়ে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমন যৌক্তিক ও উপযুক্ত জবাবের পরও এই দুজনকে ইউনিয়ন বিএনপির পদ থেকে অব্যাহতি দেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ও যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু।

একই সাথে তাদের স্থলে বিগত দিনে বিএনপির রাজনীতি সম্পূর্ণ নিষ্ক্রিয় দুই ব্যক্তি মো. এনামুল হক ও জাহাঙ্গীর আলমকে যথাক্রমে আহ্বায়ক এবং সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়।

এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে। গাইবান্ধা জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীলদের হস্তক্ষেপে উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানো নোটিশ দেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. মইনুল হাসান সাদিক ও সদস্য সচিব মাহামুদুন নবী টিটুল। নোটিশের পর শনিবার (২১ জুন) জুমার বাড়ি ইউনিয়ন বিএনপির অনৈতিকভাবে অব্যাহতি পাওয়া দুই নেতাকে স্ব স্ব পদে বহাল রাখার নির্দেশ দিয়েছেন তারা।  

জুমারবাড়ি ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক আবু তাহের মণ্ডল জানান, দলীয় সিদ্ধান্ত মোতাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমি ইউনিয়নের পক্ষ থেকে দোয়া মাহফিল করেছি। অথচ কথিত এক প্রভাবশালী নেতার ব্যক্তিগত একটি প্রোগ্রামে গিয়ে তার প্রতি আনুগত্য না দেখানোয় আক্রোশমূলক আমাদের অব্যাহতিপত্র দেয়া হয়েছে। যা শুধু আমরা কেন, কেউই মেনে নেয়নি। আমি জেলা বিএনপি ও রংপুর বিভাগীয় দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে, তারা দ্রুতই ব্যবস্থা গ্রহণ করেছেন।

এ ব্যাপারে মঈন প্রধান লাবু বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই তড়িঘড়ি ইউনিয়ন বিএনপির দুই নেতাকে অব্যাহতি প্রদান করা সঠিক হয়নি।
উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ আলী জানান, বিষয়টি আমি ভালোভাবে বুঝে উঠতেই পারিনি। তারা দুজনেই ত্যাগী নেতা। অব্যাহতি প্রদানের বিষয়টি হুট করে হয়েছে। কাজটি ঠিক হয়নি। এ বিষয়ে জেলার নির্দেশনা মেনে তাদের স্ব স্ব পদে বহাল রাখা হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝