রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কিয়ামত পর্যন্তও ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়: নুরুল হক নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৬:১৯ পিএম  আপডেট: ২২.০৬.২০২৫ ৭:১০ পিএম  (ভিজিট : ১৯৪)
X

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর অনমনীয় অবস্থানের কারণে কেয়ামত পর্যন্তও ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়।

রোববার (২২ জুন) সকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, ‘গত তিনদিন ধরে মূল বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে। অনেক বিষয়ে আমরা নিজেদের অবস্থান থেকে সরে এসে সমঝোতায় আসছি। কিন্তু ২-৩টি দল তাদের পার্টির কনফার্মেশন ছাড়া কিছু বলছে না। তারা ক্লিয়ারেন্স নিচ্ছে, সিদ্ধান্ত দিচ্ছে না। এভাবে চললে কেয়ামত পর্যন্ত ঐক্য হবে না।’

তিনি বলেন, ‘শতভাগ ঐক্য কোনোভাবেই সম্ভব নয়। আমরা বারবার বলেছি, কতটুকু একমত হলে সেটাকে ঐক্য বলা যাবে, সেই মাপকাঠি নির্ধারণ করা উচিত। জাতীয় ঐকমত্য কমিশন যেন রেফারির ভূমিকায় থাকে এবং সকলের মতামত শুনে একটি সিদ্ধান্তে পৌঁছায়।’

সভায় বিএনপি, জামায়াতে ইসলামি, সিপিবি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।

এর আগে বৃহস্পতিবারের আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝