রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘শাপলা’ প্রতীক চেয়ে ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপি'র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৬:০৪ পিএম  আপডেট: ২২.০৬.২০২৫ ৯:০৩ পিএম  (ভিজিট : ১৬৪)
X

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’। রোববার (২২ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে ‘শাপলা’ প্রতীক চেয়ে দলটির পক্ষ থেকে আবেদনপত্র জমা দেয়া হয়।

আবেদনপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

আবেদনের পর আখতার হোসেন বলেন, ‘আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সব শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন জমা দিয়েছি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা আবেদন গ্রহণ করেছেন এবং আমাদের রিসিভ কপি দিয়েছেন।’

আরও পড়ুন: ইসরায়েল রাষ্ট্র নির্মাণের নেপথ্যে পরিকল্পনায় কারা, ৬ মুসলিম দেশ ছাড়াও যারা দিল স্বীকৃতি

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘৫ তারিখের গণঅভ্যুত্থানের মতোই আগামীর জাতীয় নির্বাচনে ‘শাপলা’ প্রতীকে বাংলাদেশের জনগণ বিজয় ছিনিয়ে আনবে এবং এনসিপির নেতৃত্বেই নতুন সরকার গঠিত হবে।’ দলটির পছন্দের প্রতীকের তালিকায় ‘শাপলা’র পাশাপাশি ‘কলম’ ও ‘মোবাইল’ও রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে এ দলটি গঠিত হয়।

এর আগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ১০ মার্চ থেকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন গ্রহণ শুরু করে। ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি নতুন দল আবেদন করে। পরে এনসিপিসহ আরও ৪৬টি দলের অনুরোধে সময়সীমা ২ মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করে ইসি। নিবন্ধনের বর্ধিত সময়সীমার শেষ দিনেই এনসিপি তাদের আবেদন জমা দিল।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝