রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য পরীক্ষা করতে এভারকেয়ারে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:৫৩ পিএম   (ভিজিট : ১৬৪)
X

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছেন এভারকেয়ার হাসপাতালে।বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্য রওনা হন তিনি। হাসপাতালে পৌঁছান রাত পৌনে ৮টায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এদিন সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

এসময় মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে বলেও জানান তারা। সবশেষ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত বছরের ১২ সেপ্টেম্বর। হাসপাতাল থেকে বাসায় আসেন ১৮ সেপ্টেম্বর। পরে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন গত ৭ জানুয়ারি। দেশে ফিরেছেন ৬ মে।

যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর এটিই হবে খালেদা জিয়ার প্রথম হাসপাতালে যাওয়া। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও হৃৎপিণ্ডসহ নানা ধরনের জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। 

রার পর এটিই হবে খালেদা জিয়ার প্রথম হাসপাতালে যাওয়া। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও হৃৎপিণ্ডসহ নানা ধরনের জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝