সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন জুয়া কাণ্ডে জড়িয়ে বিপাকে সোনু-উর্বশী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:০৯ পিএম   (ভিজিট : ১৭০)
X

ভারতের আলোচিত অনলাইন জুয়া কেলেঙ্কারিতে এবার জড়িয়ে পড়লেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ও অভিনেতা সোনু সুদ। অবৈধ বেটিং অ্যাপের প্রচারে জড়িত থাকার অভিযোগে এই দুই তারকাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বেটিং অ্যাপের প্রচারে অংশ নেওয়ায় ইতোমধ্যে উর্বশী ও সোনুকে আইনগত নোটিশ পাঠানো হয়েছে।

ইডি জানিয়েছে, তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত উর্বশী বা সোনুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বিবৃতি আসেনি।

এর আগেও, চলতি বছরের মার্চ মাসে অনুরূপ অভিযোগে দক্ষিণ ভারতীয় ২৫ জন তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সে তালিকায় ছিলেন বিজয় দেবেরাকোন্ডা, রানা দগ্গুবতী ও প্রকাশ রাজের মতো তারকারা।

জানা যায়, এসব তারকারা বেটিং অ্যাপের প্রচারের বিনিময়ে উল্লেখযোগ্য অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। অভিযোগ রয়েছে, এই অ্যাপগুলোর মাধ্যমে বহু সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝