বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাফুফে নির্বাচন পর্যবেক্ষণে আসছে ফিফা-এএফসি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৫:৪৮ পিএম   (ভিজিট : ২০২)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছেন ফিফা ও এএফসি প্রতিনিধি। এর আগে বাফুফের বিগত নির্বাচনেও ফিফা-এএফসি প্রতিনিধি এসেছিলেন।

২৪ অক্টোবর এএফসি প্রতিনিধি ক্যাটেল আসবেন। তিনি এএফসির মেম্বার এসোসিয়েশন সাউথ এশিয়ান ইউনিটের প্রধান। তিনি আসার পরের দিন আসবেন ফিফার কর্মকর্তা প্রিন্স রুসেফ। তিনি ফিফার সদস্য দেশের কর্মকান্ড পর্যবেক্ষণ করেন। প্রিন্স বাংলাদেশে একাধিকবার এসেছেন। প্রিন্সের পাশাপাশি ফিফা থেকে আরেক মাহমুদ মনসুরেরও আসার কথা রয়েছে। 

বাফুফে নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি ছাড়া সভাপতি, সহ-সভাপতি, সদস্য এই তিন পদে ভোটাভুটি হবে। ১৩৩ জন কাউন্সিলর ২৬ অক্টোবর ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনের সামগ্রিক পরিবেশ এএফসি, ফিফা প্রতিনিধি পর্যবেক্ষণ করবে। সাফের প্রতিনিধিও থাকবে পর্যবেক্ষক হিসেবে। 

এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব নেয়ার পর কয়েকবার বিসিবিতে গেছেন। কিন্তু আজই প্রথমবারের মতো বাফুফে ভবন পরিদর্শনে আসেন তিনি। 


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝