রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, টিকিটের দাম প্রকাশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ১০)
X

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করার কথা রয়েছে আর্জেন্টাইন মহাতারকার।

এই ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সাধারণ গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার আর্জেন্টাইন পেসো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৩০০ টাকা।

স্ট্যান্ডভেদে টিকিটের দাম আরও বেশি। সিভোরি ও সেন্টেনারিওর ওপরের স্ট্যান্ডের টিকিট ১ লাখ ৮০ হাজার পেসো থেকে শুরু। অন্যদিকে সান মার্তিন ও বেলগ্রানোর নিচের স্ট্যান্ডের জন্য গুনতে হবে ৪ লাখ ৫০ হাজার পেসো। মাঝের স্ট্যান্ডের টিকিটের দাম ৪ লাখ ৮০ হাজার পেসো, বাংলাদেশি মুদ্রায় যা ৪২ হাজার টাকারও বেশি।

৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য একই গ্যালারির টিকিট রাখা হয়েছে ২৯ হাজার পেসো। টিকিট বিক্রি শুরু হবে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায়। অনলাইনে ডেপোরটিকের মাধ্যমে বিক্রি হবে টিকিট।

মেসির বিদায়ী ম্যাচের আগে আরও দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে দলটি।

জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হওয়ায় ৬ অক্টোবরের বেনিনের বিপক্ষে লড়াইটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রায় ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টালে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মেসিকে দেখতে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝