সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৪২ আরোহী নিয়ে ভারতে লন্ডনগামী বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৪:১৬ পিএম   (ভিজিট : ১৫৫)
X

ভারতে শতাধিক যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাটি দুপুর ১টা থেকে ২টার মধ্যে ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে মাটি থেকে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। জানা  গেছে, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানবন্দরের খুব কাছেই ভেঙে পড়ে। এতে পাইলট ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

বিমানটি ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত সাতটি ইঞ্জিন এবং প্রায় এক ডজন অ্যাম্বুলেন্স পৌঁছেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা বিমানবন্দর এলাকা থেকে বেশ কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। গুজরাট রাজ্য পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সর্দার বল্লভভাই প্যাটেল আহমেদাবাদ বিমানবন্দরে উড্ডয়নের সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

বিমান দুর্ঘটনার ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সাথে কথা বলেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

আ.দৈ/আরএস




 



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝