রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ১৭)
X

ভারতে অবস্থানরত আলোচিত ইসলামিক বক্তা জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

আনোয়ার ইব্রাহিম বলেন, জাকির নায়েকের বিষয়টি আলোচনায় এসেছে। তবে দুই দেশের স্বার্থ বিবেচনায় বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন বলে মনে করে মালয়েশিয়া। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক আস্থা ও সম্পর্ক জোরদারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ভারতের দাবিটি তারা বুঝতে পারছেন। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনের শাসন, আইনগত প্রক্রিয়া এবং দুই দেশের সম্পর্ক—সব বিষয়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগের মুখে থাকা জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে অবস্থান করছেন। ভারত তার প্রত্যর্পণ দাবি করে আসলেও মালয়েশিয়া জানিয়েছে, নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হলে এ বিষয়ে সহযোগিতা করা হবে।

এর আগে পর্যাপ্ত প্রমাণ না থাকায় জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদনও ইন্টারপোল প্রত্যাখ্যান করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝