সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রিয়ার স্কুলে গুলি করে শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৫:১৩ পিএম  আপডেট: ১০.০৬.২০২৫ ৫:২৩ পিএম  (ভিজিট : ১৩১)
X

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার (১০জুন) বন্দুকধারীর হামলায় অন্তত আটজন প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, হামলার পর বিদ্যালয় ভবনটি খালি করে দেয়া হয়েছে এবং পুরো এলাকায় পুলিশি অভিযান চলছে। হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

এদিকে বিদ্যালয় ভবনের একটি শৌচাগার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি হামলাকারী কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অস্ট্রীয় সরকারের পক্ষ থেকে এখনো হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝