সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শতাধিক ইহুদির জোর করে আল-আকসায় প্রবেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৮:০০ পিএম   (ভিজিট : ১৬৪)
X

জেরুজালেমে পাঁচ শতাধিক অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী সোমবার জোর করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ করেছে। 

তারা সেখানে তাদের ধর্মগ্রন্থ তালমুদ অনুসারে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে, যা ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনাকে ধর্মীয় উস্কানি বলে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খবর আনাদোলুর।

আল-আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত। তবে ইহুদি সম্প্রদায় এটিকে ‘টেম্পল মাউন্ট’ নামে উল্লেখ করে। 
১৯৬৭ সালের ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং ১৯৮০ সালে পুরো শহরটিকে নিজেদের অংশ দাবি করলেও তা আন্তর্জাতিকভাবে এখনো স্বীকৃত হয়নি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘ধর্মীয় উস্কানি’ বলে উল্লেখ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। 

তারা দাবি করেছে, ইসরায়েলি সরকার পূর্ব জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারীদের প্রবেশের অনুমোতি দেওয়ার মাধ্যমে শহরের আরব ও ইসলামিক এতিহ্য ধ্বংসের চেষ্টা করছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং আল-আকসা মসজিদে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝