সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কুষ্টিয়ায় বহিরাগত মুক্ত ক্যাম্পাসসহ ৪ দাবিতে ইবিতে স্মারকলিপি প্রদান বৈষম্যবিরোধী ছাত্রদের
ইবি প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৭:৪৬ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৫ ১০:৫১ পিএম  (ভিজিট : ১৭৫)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখা। এতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছাড়া কোটা বাতিল করা, জুলাই বিপ্লবে বিপক্ষে নেতৃত্ব দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেশনজট নিরসনের ব্যবস্থা ও বহিরাগত মুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করার দাবিতে এ স্মারকলিপি দেন তারা।
 আজ ২৭ মে  বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ, পঙ্কজ রায় ও নোমান আলী প্রমুখ। 

৪ দফা দাবি দাবিগুলো- আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুধু পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া সকল কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া, জুলাই অভুত্থানের বিপক্ষে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক  ব্যবস্থা নেওয়া, সেশনজট নিরসনে  অনুষদ ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং বাস্তবায়ন করা ও বহিরাগত মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা। 

ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা চার দফা দাবি জমা দিয়েছি। এর আগেও অনেকবার স্মারকলিপি দেয়া হয়েছে। কিন্তু প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেননি। উল্লেখিত দাবি সমূহ দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি। ভিসি স্যার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন।’ 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে স্মারকলিপি জমা দিয়েছে তা নিয়ে কাজ শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের সেবক হিসেবে শিক্ষার্থীবান্ধব দাবিগুলো বাস্তবায়নে কাজ করছি।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝