২০২৭ সালের এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৪ মার্চ
নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা ১৫ এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এ সময়সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্তের পর দ্রুতই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।
আ.দৈ/আরএস




















