রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে যুবক, আটক করে প্রক্টরিয়াল বডিতে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ২৭)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে বোরকা পরে নারীর ছদ্মবেশে প্রবেশের সময় এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে প্রবেশের সময় তাকে আটক করা হয়। শিক্ষার্থীদের দাবি, তার কাছে একটি আবাসিক হোটেলের কার্ড পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে ক্যাম্পাসে আসার কারণ সম্পর্কে ওই যুবক একাধিক ভিন্ন বক্তব্য দেন।

শিক্ষার্থীরা জানান, প্রথমে তিনি দাবি করেন, শিক্ষার্থীদের বিরক্তির কারণে বোরকা পরে এসেছেন। পরে বলেন, ভিক্টোরিয়া পার্ক এলাকায় নারীদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দিতে ছদ্মবেশ নিয়েছেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যুবক বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করেন। তাকে পুলিশের কাছে হস্তান্তরের কথা উঠলে যাত্রাবাড়ী থানার এক ওসিকে ফোন করার অনুরোধ করেন এবং নিজেকে একজন নেতার লোক বলেও দাবি করেন। তবে তার এসব পরিচয় বা পুলিশের সঙ্গে যোগাযোগের দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ওই যুবক কী উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন, তার কাছে থাকা হোটেলের কার্ডের সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র আছে কি না এবং তিনি যে পরিচয় দিয়েছেন তা সঠিক কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আজম খান বলেন, বিষয়টি তারা জেনেছেন। ওই ব্যক্তি কী উদ্দেশ্যে ক্যাম্পাসে এসেছিলেন, তা যাচাই করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। কোনো ধরনের ক্ষতির উদ্দেশ্য থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝