রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘ফ্যাসিবাদ উৎখাতে সচিবালয়ের সামনে জুলাই মঞ্চের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১২:৩১ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৫ ১২:৩৬ পিএম  (ভিজিট : ১০৭)
X

অবশেষে বাংলাদেশ সচিবালয়ের সামনে ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবিতে অবস্থান নিয়েছে বহুল আলোচিত দেশ প্রেমিক ছাত্র জনতার সমন্বয়ে গঠিত জুলাই মঞ্চ। ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন শুরু করেছে এই সংগঠনের লোকজন।

মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে তারা সচিবালয় ও এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবিতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে।

সকাল থেকে তাদের সচিবালের প্রধান গেটের ঠিক উল্টো পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে অবস্থান করতে দেখা গেছে। গতকাল সোমবার রাত ১১টায় রাজধানীর শাহবাগের জুলাই মঞ্চের স্থায়ী মঞ্চ থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। এসময় তারা সচিবালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে বলে জানান।

জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে বলেন, ফ্যাসিবাদী আমলারা বাংলাদেশকে অচল করার জন্য নীলনকশায় মেতে উঠেছে। নতুন করে ফ্যাসিবাদকে নিয়ে আসার জন্য তারা নীলনকশা অঙ্কন করেছে। জুলাইয়ের একটা যোদ্ধা জীবিত থাকতে তাদের এই নীলনকশা বাস্তবায়ন করতে দেবে না।

তিনি বলেন, এসব কর্মকর্তা-কর্মচারীকে উৎখাত করা না হলে আমরা প্রয়োজনে সব ছাত্র এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি নেবো।

তিনি বলেন, আমরা এর আগের ফ্যাসিবাদদের তালিকা প্রকাশ করেছি। ওই সময় তিন দিনের সময় দিয়েছিলাম তাদের উৎখাত করার জন্য কিন্তু সরকার সেটা করেনি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝