সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৬:০০ পিএম   (ভিজিট : ১৮৮)
X

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে গাড়ি থেকে নামার সময় স্নাতক (পাস) ২০২২ সালের পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে তাকে ঘিরে ধরেন। এ সময় কিচু দুষ্কৃতকারীরা উপাচার্যের ওপর হামলা করে। এতে তিনি আহত হন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ উপাচার্য তার গাড়ি থেকে নামার মুহূর্তে স্নাতক (পাস) ২০২২ সালের পরীক্ষার্থীদের একটি অংশ তাকে ঘিরে ধরে অটোপাসের দাবিতে স্লোগান দিতে থাকেন। হঠাৎ করে শিক্ষার্থীদের ভিড়ের মধ্যে থেকে কিছু দুষ্কৃতকারী উপাচার্যের ওপর হামলার চেষ্টা করে। এ সময় তিনি আঘাতপ্রাপ্ত হন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন স্নাতক (পাস) ২০২২ সালের ব্যাচের শিক্ষার্থীরা গত কয়েক মাস ধরে অটোপাসের দাবিতে আন্দোলন করে আসছে। তাদের দাবি ছিল, করোনা মহামারি ও রাজনৈতিক অস্থিরতার কারণে তারা নিয়মিত পাঠ ও প্রস্তুতির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের অটোপাসের দাবি না মেনে পরীক্ষার আয়োজন করে। এতে প্রায় ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ ব্যাচের শিক্ষার্থীদের ইতোমধ্যেই গ্রেস মার্ক দিয়ে সহানুভূতিশীলভাবে মূল্যায়ন করা হয়েছে। এ ছাড়া খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে, যার ফলাফল চলতি মাসেই প্রকাশের কথা রয়েছে। তবে কিছু ব্যর্থ শিক্ষার্থী ও বহিরাগত প্ররোচনাকারীদের উসকানিতে একটি গোষ্ঠী আবারও অটোপাসের দাবিতে আন্দোলন শুরু করে এবং আজকের হামলার ঘটনা ঘটায়।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন গাজীপুরের গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং হামলাকারীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজও শুরু হয়েছে বলে জানা গেছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝