রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের পাশে থাকার গোষণা এরদোগানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৩:১৭ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৫ ৩:২০ পিএম  (ভিজিট : ১৬৮)
X

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান মুসলিম দেশ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।  ইতোমধ্যে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি পেহেলগাঁওয়ে হামলার প্রতিশোধ হিসেবে ভারতের বিমান হামলায় অন্তত ৩১ জন পাকিস্তানি নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ 

এরদোগান মুখ খুলেছেন, এবং এই উত্তেজনার মধ্যে তিনি পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। এরদোগান বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে এই উত্তেজনা খুব শিগগিরই প্রকাশ্য সংঘাতে পরিণত হতে পারে, যা শুধু এই দুটি দেশকে নয়, বরং পুরো অঞ্চলের শান্তিকে বিপন্ন করতে পারে।

এরদোগান বলেন, উত্তেজনা এ পর্যায়ে পৌঁছানোর আগে সংলাপের পথ খোলা উচিত। তাঁর মতে, তুরস্ক সবসময় চেষ্টা করবে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য। এই পরিস্থিতিতে, তুরস্কের শান্তির প্রচেষ্টা আন্তর্জাতিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে, যেখানে সম্পর্কের উত্তেজনা কমানোর জন্য কার্যকর আলোচনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান এই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুক্রবার (৯ মে) একটি পোস্ট করেছেন। সেখানে তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, এই উত্তেজনা সংঘাতে পরিণত হতে পারে এবং তুরস্ক শান্তির পথে সংলাপের আহ্বান জানিয়েছে। তিনি বলেন, ‘‘আমি পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’’ তিনি আরও বলেন, ‘‘ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার স্বাধীন আন্তর্জাতিক তদন্তের প্রস্তাবের প্রশংসা করছি।’’ এরদোগান জানান, পাকিস্তান-ভারত উত্তেজনা কমানোর জন্য তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনায় ড্রোন হামলা ও পাল্টাপাল্টি গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। ভারত জানিয়েছে, পাকিস্তান তাদের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে মসজিদ, জলবিদ্যুৎ প্রকল্প, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা অন্তর্ভুক্ত ছিল। এসব হামলায় ৩১ জন বেসামরিক পাকিস্তানি নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। পাকিস্তানও প্রতিশোধ নিয়ে ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ও সাতটি ড্রোন ভূপাতিত করেছে। ইসলামাবাদ দাবি করেছে, ভারতের হামলার ফলে পাক সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর ও বেশ কয়েকটি চেকপোস্ট ধ্বংস হয়েছে।  তথ্যসূত্র : জিও নিউজ

আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝