সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কানাডার ভ্যাংকুভারে উৎসবে গাড়ি হামলা, বেশ কয়েকজন নিহত, চালক আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ৭:১১ পিএম   (ভিজিট : ২০৫)
X

কানাডার ভ্যাংকুভারে উৎসবে জড়ো হওয়ার মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। ভ্যাংকুভার পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভ্যাংকুভারে লাপু লাপু ডে’র একটি অনুষ্ঠানে একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ভোর ৪টায়)।

ভ্যাংকুভার পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। পুরো ঘটনা তারা তদন্ত করছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ভ্যাংকুভারের বাসিন্দা ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থানীয় সময় আনুমানিক রাত ৮টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৪টা ১৪ মিনিটে) পূর্ব ৪৩তম অ্যাভিনিউ এবং ফ্রেজার স্ট্রিটের কাছে লাপু লাপু ডে উৎসবে এক ব্যক্তি ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়।

আ.দৈ/আরএস




 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝