রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রুনাই দারুস সালাম হাইকমিশনারের সাথে ইবি উপাচার্যের সাক্ষাৎ
সাকিব আসলাম, ইবি. প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১১:০০ এএম   (ভিজিট : ১৮৯)
X

আন্তর্জাতিকভাবে একাডেমিক কোলাবরেশনের অংশ হিসেবে একাডেমিক, কালচারাল ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ব্রুনাই দারুস সালাম হাইকমিশনার সাথে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) ঢাকাস্থ ব্রুনাই দারুস সালাম হাইকমিশনে হাজি হারিছ বিন উছমানের সাথে  উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাডেমিক, কালচারাল ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরক্ষণে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ইবি উপাচার্য। 

স্বাক্ষর শেষে হাইকমিশনার হাজি হারিছ বিন উছমানের হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনার ত্রৈমাসিক বার্তা ও ডায়েরি তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝