সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় দুই ইসরাইলি সেনা নিহত, আহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১০ পিএম   (ভিজিট : ২৭৯)
ছবি: আনাদোলু এজেন্সি
X

ছবি: আনাদোলু এজেন্সি

অধিকৃত পশ্চিম তীরের জর্ডান ভ্যালির তায়াসির এলাকায় এক বন্দুকধারীর গুলিতে দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন এবং আরও ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিরা হালকা জখম পেয়েছেন বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে।

ইসরাইলের সামরিক বিবৃতিতে বলা হয়েছে, তায়াসির এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে এই গোলাগুলির ঘটনা ঘটে। হামলাকারীর হাতে এম-১৬ স্বয়ংক্রিয় রাইফেল ছিল। তিনি প্রথমে বাঙ্কার থেকে বের হওয়া একজন সৈন্যকে লক্ষ্য করে গুলি চালান এবং পরে অন্য সৈন্যদের দিকেও গুলি ছোড়েন।

জবাবে ইসরাইলি বাহিনী পাল্টা গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করে। এই সংঘর্ষ কয়েক মিনিট ধরে চলে।

সাম্প্রতিক সময়ে জেনিন, তুলকরামসহ পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর অভিযানের ফলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তায়াসিরে ইসরাইলি সেনাদের ওপর এই হামলা হলো।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝