সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়াকে ধ্বংস করছেন পুতিন, ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৫:৪৩ পিএম  আপডেট: ২১.০১.২০২৫ ৫:৫৭ পিএম  (ভিজিট : ১৮৯)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘রাশিয়াকে ধ্বংস করছেন’। ওভাল অফিসে ফিরে গতকাল সোমবার ট্রাম্প বলেন, ‘তার (পুতিন) উচিত একটি চুক্তি করা। আমি মনে করি, চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি মনে করি, রাশিয়া বড় সমস্যায় পড়তে চলেছে। কিন্তু এই মন্তব্য ট্রাম্পের জন্য ব্যতিক্রমী। কারণ অতীতে তিনি পুতিনের প্রতি প্রশংসা প্রকাশ করেছেন। এ ছাড়া ট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন। তার প্রথম মেয়াদে পুতিনের সঙ্গে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলন সমালোচিত হয়েছিল।

কারণ সেখানে মার্কিন গোয়েন্দা সংস্থার কথার চেয়ে পুতিনের বক্তব্যকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন। ট্রাম্প বলেন, ‘আমার তার সঙ্গে চমৎকার সম্পর্ক ছিল। আমি আশা করি, তিনি একটি চুক্তি করতে চাইবেন।’ 

তিনি আরো বলেন, ‘তিনি (পুতিন) নিশ্চয়ই খুশি নন। কারণ তিনি ভালো করছেন না। আমি বলতে চাই, তিনি টিকে থাকার চেষ্টা করছেন, তবে বেশির ভাগ মানুষই ভেবেছিল এই যুদ্ধ এক সপ্তাহেই শেষ হয়ে যাবে। কিন্তু এখন তো তিন বছর হয়ে গেল, তাই না?’ ডোনাল্ড ট্রাম্পের মতে, রুশ অর্থনীতি মুদ্রাস্ফীতিসহ নানা সমস্যায় পড়ছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ চালানোর মাধ্যমে এই যুদ্ধ শুরু করেছিল।

এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তাকে বলেছেন, যুদ্ধ শেষ করতে তিনি একটি শান্তিচুক্তি চান। অতীতে ইউক্রেনীয় নেতার সমালোচনা করা ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি একটি চুক্তি করতে চান।’ 

নিজের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। তার উপদেষ্টারা ইঙ্গিত দিয়েছিলেন, কিয়েভকে কিছু ছাড় দিতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের সহায়তা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। সূত্র : এএফপি

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝