সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধবিরতি নিয়ে হামাসের গুরুত্বপূর্ণ বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৬:৩৮ পিএম  আপডেট: ১৯.০১.২০২৫ ৬:৪৮ পিএম  (ভিজিট : ১৮৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

গাজায় চলমান যুদ্ধবিরতি নিয়ে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বন্দি বিনিময়ের চুক্তির অংশ হিসেবে প্রথম দিনে হামাস তিনজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার সকালে হামাস মধ্যস্থতাকারীদের কাছে এই তিন বন্দির নামের তালিকা হস্তান্তর করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই তিন বন্দিকে স্থানীয় সময় বিকেল ৪টার পর মুক্তি দেওয়া হবে। এছাড়া, সাত দিনের মধ্যে আরও চারজন জীবিত নারী বন্দিকে মুক্তি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

গাজায় দখলদার ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে রোববার দুপুর ১টায়। এই যুদ্ধবিরতি মাসব্যাপী তীব্র সংঘর্ষ এবং ইসরাইলি বাহিনীর নির্মম হামলা থামানোর উদ্দেশ্যে কার্যকর করা হয়েছে।

এই যুদ্ধবিরতি ইসরাইলের জন্য একটি বড় পরাজয় হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ গাজার বিরুদ্ধে তাদের বর্বর অভিযান কোনো লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সূত্র: মেহের নিউজ

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝