সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ পাননি মোদি
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৯:৫০ পিএম  আপডেট: ১৮.০১.২০২৫ ৫:২৭ পিএম  (ভিজিট : ২৭৪)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

আগের মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জোর গলায় বন্ধু বলে ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প নির্বাচিত হওয়ায় মুহূর্তেই ঘটা করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। 
কিন্তু অনেককেই অবাক করেছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নামের তালিকা। সেই তালিকায় নেই মোদির নাম। ভারত জানিয়েছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তবে ট্রাম্পের ২০ জানুয়ারির শপথ অনুষ্ঠানে অতিথির তালিকায় আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

তবে কেবল মোদি নন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনডার লেনও আমন্ত্রণ পাননি। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে তিনবারের প্রার্থী ও কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লা পেনকেও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। 

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ওপরের সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইর নাম রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গত মাসেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে তিনি উপস্থিত থাকবেন বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এই অনুষ্ঠানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠানোর মধ্য দিয়ে তিনি নিশ্চিতভাবে ট্রাম্পের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে চান। 


আ.দৈ/এআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝