মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
নতুন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় জামায়াতের বিকল্প নেই: ড. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৪:২২ পিএম  আপডেট: ১৬.০১.২০২৫ ৪:২৬ পিএম  (ভিজিট : ১৭৭)
X

ছাত্র জনতার গণঅভ্যূত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাবার পর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, 'দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। ইসলামের ছায়াতলে এসে আমরা সবাই মিলে একটি নতুন, স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি।'

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে মাগুরা জনসভায় যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে আখচাষি কল্যাণ ভবনের সামনে একটি পথসভায় তিনি এ কথা বলেন। পথসভাটি মধুখালী উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত হয়।   তিনি বলেন, 'বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। এখানে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করি। আমাদের লক্ষ্য হলো সমৃদ্ধ, শান্তিপূর্ণ, নতুন বাংলাদেশ গঠন। আল্লাহ আমাদের তৌফিক দিন।' 

ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, 'আপনারা যে ভালোবাসার টানে এখানে এসেছেন, তা দেশের প্রতি, মানবতার প্রতি এবং সর্বোপরি মহান আল্লাহ তায়ালার জন্য। আমি প্রার্থনা করি, আল্লাহ আপনাদের এই ভালোবাসা কবুল করুন।' তিনি সবাইকে কোরআনের পতাকাতলে আসার আহ্বান জানান।  

পথসভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলীমুজ্জামান। আরও বক্তব্য দেন বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা রেজাউল করিম এবং কামাল হোসেন। মধুখালী, বোয়ালমারী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ আশপাশের এলাকার কয়েকশ জামায়াত কর্মী এ পথসভায় অংশগ্রহণ করেন। 


আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝