রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসা থেকে মায়ের জন্য খাবার নিয়ে গেলেন তারেক রহমান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৫:১৭ পিএম  আপডেট: ১১.০১.২০২৫ ৫:২০ পিএম  (ভিজিট : ১৯৩)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে হাসপাতালে তারেক রহমানের খাবার নিয়ে যাওয়ার একটি ভিডিও পোস্ট করা হয় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে।

ভিডিও ক্যাপশনে বলা হয়, হাসপাতালে খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিচ্ছেন তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান।

৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন তারেক রহমান ও জোবায়দা রহমান। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে দেখা যায়।


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝