রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪৬: তালেবান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৪০ পিএম   (ভিজিট : ২০১)
পাকিস্তান আফগান ভূখণ্ডের ভিতরে মঙ্গলবার রাতে বিমান হামলা শুরু করার পরে তালেবান নেতৃত্বাধীন আফগান প্রশাসন প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে । ছবি: শফিউল্লাহ কাকার/এপি।
X

পাকিস্তান আফগান ভূখণ্ডের ভিতরে মঙ্গলবার রাতে বিমান হামলা শুরু করার পরে তালেবান নেতৃত্বাধীন আফগান প্রশাসন প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে । ছবি: শফিউল্লাহ কাকার/এপি।

আফগানিস্তানের পাকতিকা প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় ৪৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে তালেবান।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে জানান, মঙ্গলবার রাতে পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বিমান হামলা চালানো হয়। এতে ৪৬ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

পাকিস্তানের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একে বর্বর ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়, আফগান ভূখণ্ডে এই কাপুরুষোচিত হামলার যথাযথ জবাব দেওয়া হবে। আফগানিস্তান তার ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটির সঙ্গে পাকিস্তানের সীমান্ত উত্তেজনা বেড়ে চলছে। পাকিস্তান অভিযোগ করে আসছে, তালেবান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং তাদের পাকিস্তানে হামলা চালানোর সুযোগ করে দিচ্ছে। তবে তালেবান এই অভিযোগ বারবার অস্বীকার করেছে।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝