রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরিয়ায় বিমান চলাচল স্থগিতের সিদ্ধান্ত ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৫:১০ পিএম   (ভিজিট : ২০৫)
X

জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। মূলত সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এই ঘোষণা আসে।  

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটি। 

ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের প্রধান হোসেইন পুরফারজানে জানান, যেকোনো দেশে ফ্লাইট পরিচালনার জন্য সংশ্লিষ্ট দেশের অনুমতি প্রয়োজন। বর্তমানে সিরিয়ায় বিমান চলাচল ২২ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে।তবে ইরান ঠিক কবে থেকে এই স্থগিতাদেশ কার্যকর করেছে, তা স্পষ্ট করা হয়নি।

চলতি মাসের শুরুর দিকে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন এক অভিযানে বাশার আল-আসাদের পতন ঘটে। তিনি দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এই ঘটনায় সিরিয়ার দখল নেয়ার পর হাজার হাজার ইরানি দেশটি ছেড়ে চলে গেছেন। এমনকি দামেস্কে ইরানি দূতাবাসেও হামলার ঘটনা ঘটেছে।

সিরিয়ার নতুন শাসক এবং এইচটিএস নেতা আহমেদ আল-শারা দীর্ঘদিন ধরে আসাদ সরকারের প্রতি ইরানের সমর্থনের সমালোচনা করে আসছেন। ইরান গত ১৩ বছরের গৃহযুদ্ধে আসাদ সরকারকে সামরিক সহায়তা এবং উপদেষ্টা সরবরাহ করেছে। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার নতুন সরকারের সঙ্গে তাদের কোনও সরাসরি যোগাযোগ নেই এবং তারা ইরানিদের সিরিয়া ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে। 

এর আগে, গত ২২ ডিসেম্বর একটি ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, সিরিয়ার আকাশপথে ইরানের সামরিক এবং বেসামরিক বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এর পরই ইরান সিরিয়ায় নিজেদের বিমান চলাচল স্থগিত করার ঘোষণা দেয়। 

আ.দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝