সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১:২৪ পিএম   (ভিজিট : ১৯৮)
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে জালিসকো শহরের কাছে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়। দুর্ঘটনার পর সেখানে সিভিল প্রটেকশন বিভাগ উদ্ধার তৎপরতা চালায়। ছবি : এএফপি
X

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে জালিসকো শহরের কাছে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়। দুর্ঘটনার পর সেখানে সিভিল প্রটেকশন বিভাগ উদ্ধার তৎপরতা চালায়। ছবি : এএফপি

মেক্সিকোর পশ্চিমাঞ্চলের জালিসকো এলাকার গভীর জঙ্গলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সেসনা ২০৭ মডেলের এই উড়োজাহাজটি মেক্সিকোর লা পারোটা থেকে পার্শ্ববর্তী রাজ্য মিচোয়াকানে যাচ্ছিল। খবর এএফপির।

জালিসকো শহরের সিভিল প্রটেকশন বিভাগ জানিয়েছে, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার স্থানটিতে পৌঁছানো খুবই কঠিন। প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। সিভিল প্রটেকশন বিভাগ আরও জানায়, দুর্ঘটনার পর আরও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আগুন নেভানো সম্ভব হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফরেনসিক তদন্তকারীদের ঘটনাস্থলে পৌঁছানোর জন্য অপেক্ষা করা হচ্ছে। তারা সাতজনের বাইরে আরও কারো মৃত্যুর বিষয়টি নাকচ করে দিয়েছেন।

আ. দৈ/ আফরোজা


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝