রাজধানীতে আ'লীগের ৫৪ নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো.আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ৫৪ জনসহ মোট ৫১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আকতার হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ জনসহ সর্বমোট ৫১৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।
আ.দৈ./একে




















