শরীয়তপুরে মূলনা ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিসে নামজারি কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায় ও সেবাপ্রার্থীকে হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।
আজ বুধবার (২৫ নভেম্বর) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
অভিযানকালে স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলনা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভুক্তভোগী নামজারি আবেদন দীর্ঘদিন আটকে রাখেন এবং পরবর্তীতে দালালের মাধ্যমে তাঁর কাছ থেকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।
ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশিত হওয়ার পর তাঁকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিলাসপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে বলে টিম জানতে পারে। অভিযানকালে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
আ. দৈ./ একে




















