মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সাবেক এমপি রিমনের ১৩ কোটির অবৈধ সম্পদের মামলায় দুদকের চার্জশিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ০)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও চিহ্নত দুর্নীতিবাজ বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলায় বিচারিক আদালতে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান জানিয়েছেন। ২০২৪ সালের ২২ ডিসেম্বর মামলাটি দায়ের করেছিল দুদক। এই সিদ্ধান্তের ফলে যে কোনদিন বিচারিক আদালতের সংশ্লিষ্ট শাখায় ফরোয়ার্ডিং সহ চার্জশিট দাখল করবেন দুদকের তদন্ত কর্মকর্তা।

দুদকের তদন্তে উঠেছে এসেছে, আসামি শওকত হাচানুর রহমান রিমনের মোট ৩৫ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্থাবর সম্পদ ৪ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৮৬৩ টাকা এবং অস্থাবর সম্পদ ৩১ কোটি ৮ লাখ ১ হাজার ৮২৪ টাকা। তার দায়-দেনা পাওয়া গেছে ১০ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৩৪৪ টাকা এবং নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ৩২ লাখ ২৬ হাজার ৩৪৩ টাকা।

অন্যদিকে, গ্রহণযোগ্য মোট আয় থেকে পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিলে তার নিট আয় বা সঞ্চয় পাওয়া গেছে ১২ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার ৩২১ টাকা। ফলে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৬১ হাজার ২২ টাকা।

এ ছাড়া তদন্তে দেখা যায়, শওকত হাচানুর রহমান রিমন তার মালিকানাধীন ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১ হাজার ৩৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭৬৬ টাকার লেনদেন করেছেন। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং সার্ভিস শাখায় নাহার টেলিকমের হিসাবে ৫১১ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৩৭৯ টাকা, বরগুনা শাখায় নাহার কনস্ট্রাকশনের হিসাবে ৯৭ কোটি ৯৪ লাখ ৪ টাকা, ঝালকাঠি শাখায় নাহার টেলিকমের হিসাবে ৩৭৫ কোটি টাকা এবং মার্কেন্টাইল ব্যাংক ধানমন্ডি শাখায় এক হিসাবে ১৩৮ কোটি ৭৫ লাখ টাকা জমা ও উত্তোলনসহ মোট লেনদেন হয়েছে।

দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ১৬ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শওকত হাচানুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। সাবেক এই সংসদ সদস্যের নিজ নামে ল্যান্ড ক্রুজার প্রাডো, মাইক্রোবাস, টয়োটা প্রিমিও কারসহ ৩টি গাড়ি এবং স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে ও নগদ ১৮ লাখ ৫০ হাজার ৫৪০ টাকার তথ্য রয়েছে বলে জানা গেছে।

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝