বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশে ককটেল বিস্ফোরণ গাড়িতে আগুন নাশকতায় গ্রেপ্তার ৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ৪)
X

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নাশকতার ঘটনায় সেদিন কেবল রাজধানীতেই ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ডিএমপি এলাকায় সোমবার রাত ১২টার পর থেকে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সে সময় রাজধানীর সাতটি স্থানে ৮টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

আর রাজধানীর বাইরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম ও পটুয়াখালীতে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ১২ ঘণ্টায় সিএমপি এলাকায় দুটি এবং কিশোরগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণায় একটি করে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এদিকে রাজধানীতে নাশকতার ঘটনায় যে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে ৩৩ জনকেই ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের ভাষ্য।

সেখানকার মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বিডিনিউজকে বলেন, দেশের অন্যান্য এলাকায় মঙ্গলবার নাশকতাসংক্রান্ত কতজন গ্রেপ্তার হয়েছেন, তার পরিসংখ্যান প্রস্তুত করা হচ্ছে।


আ.দৈ/এসআর




Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝