সাবেক এমপি মোস্তাফিজ ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলায় দুদকের চার্জশিট
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় বিচারিক আদালতে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। ২০২৫ সালের ১ জানুয়ারি মামলাটি দায়ের করে দুদক। এই সিদ্ধান্তের ফলে অভিযুক্তদের বিরুদ্ধে যে কোনদিন বিচারিক আদালতের সংশ্লিস্ট শাখায় ফরোয়াডিংসহ চার্জশিট দাখিল করবেন দুদকের তদন্ত কর্মকর্তা।
দুদক জানায়, তদন্তকালে শাহীন আক্তার চৌধুরী তার স্বামী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সহায়তায় পারস্পরিক যোগসাজশে ২ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৭৬ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এর আগে মামলা রুজুর সময় অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ২ কোটি ৬ লাখ ৩০ হাজার ১০ টাকা উল্লেখ করা হয়েছিল। এ ছাড়া অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৮৮ দশমিক ৯৩ টাকার সন্দেহজনক লেনদেন এবং পরবর্তীকালে ওই অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।
আ. দৈ./একে




















