বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
খুলনায় বিআরটিএ’র দপ্তরে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ৫)
X

খুলনায় বিআরটিএ’র দপ্তরে ‘বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের’ আওতায় প্রশিক্ষণার্থীদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের মাধ্যমে উত্তীর্ণ করিয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণ এবং প্রাপ্য প্রশিক্ষণ ভাতা প্রদান না কর ওই আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
গণমাধ্যমকে এই তথ্য জানান, দুদকের জনসংযোগ কর্মকর্তা ওসহকারী পরিচালক মো. তানজির আহমেদ। তিনি আরো জানান, দুদকের অভিযানকালে এনফোর্সমেন্ট টিম বিআরটিএ’র খুলনা প্রশিক্ষণ কেন্দ্রে সরেজমিনে উপস্থিত হয়ে উক্ত প্রকল্পের আওতায় পরিচালিত মোটরযান চালনা প্রশিক্ষণের গত ১২-১০-২০২৬ই অনুষ্ঠিত চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে। 
এ সময় কয়েকজন প্রশিক্ষণার্থী টিমকে দুদকে কর্মকর্তাদের জানান যে, পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়ার কথা বলে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২,৫০০ টাকা করে গ্রহণ করা হয়েছে।

 এছাড়া, প্রকল্পের বিধিমালা অনুযায়ী মাস শেষে নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা প্রদানের বিধান থাকলেও প্রশিক্ষণার্থীরা তা পাননি বলে টিমকে অবহিত করেন। পরবর্তীতে অভিযোগের বিষয়ে অধিকতর যাচাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিত পর্যালোচনাপূর্বক এ বিষয়ে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝