বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সরকারি হাসপাতালে বহিরাগত দাদলালদের আস্থানা, গ্রেফতার ২০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ২)
X

সরকারি হাসপাতালের ভেতরে বহরিাগত দালালদের নিরাপদ আস্তানা। এই ঘটনা বেরিযে আসছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযানের মাধ্যমে। ওই অভিযানে ২০ জনকে আটক করেছে এসআরবি-৭। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালচক্রের তৎপরতা বেড়ে যাওয়ার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ২০ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

তিনি জানান, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা মূলত গ্রামের দরিদ্র ও অসহায় রোগী এবং সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ ব্যক্তিদের লক্ষ্য করেন। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা অপর্যাপ্ত এমন ধারণা দিয়ে রোগী ও স্বজনদের মধ্যে ভীতি তৈরি করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেন তারা।

মোসলেহ উদ্দিন জানায়, সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে বা বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ থাকলেও দালালচক্রের কারণে সাধারণ মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালগুলো দালালমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝