বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রীকে পাল্টা জবাব আইনমন্ত্রী আসাদুজ্জামানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ২)
X

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। এই দেশে আগুন সন্ত্রাস ও নাশকতা করে আর কেউ পার পাবে না।  তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকালে তা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন । 

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কামান্নায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সম্প্রতি ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। সেই প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘গতকাল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিম বঙ্গের একজন মন্ত্রী হুঙ্কার ছেড়ে বলেছেন বাংলাদেশের একাংশ দখল করবে। আমরা বলতে চাই, এই সাতাশ (২৭) শহীদের কবরের সামনে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষের শরীরে একবিন্দু রক্ত থাকতে এই স্বাধীন ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকাতে পারবেন না।’

মন্ত্রী আরও বলেন, ক্ষমতার লোভে একটি পক্ষ দেশে জ্বালাও-পোড়াও ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ এসব কর্মকাণ্ড পছন্দ করে না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব অপরাধের বিষয় আমলে নিচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। 

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী

কামান্না গণহত্যায় শহীদ ২৭ বীরের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

আ.দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝