বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
নানকের নেতৃত্বে আ.লীগের প্রতিনিধি দল আগরতলায়, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:২০ পিএম   (ভিজিট : ০)
X

পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পর এবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় ও দলীয় বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, নানক ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও ৭ থেকে ৮ জন নেতা। বিকেলে তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ হিসেবে আলোচনায় থাকা স্থলবন্দরগুলোর মধ্যে আগরতলা-আখাউড়া অন্যতম।

এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলায় আসার খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এর প্রতিবাদে বুধবার বিকেল ৪টা থেকে আখাউড়া স্থলবন্দর এলাকায় অবস্থান নেওয়ার প্রস্তুতি নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যে বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেছেন। তার দাবি, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি প্রবেশপথ দিয়ে নাশকতার উদ্দেশ্যে নানকের নেতৃত্বে তারা দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা সীমান্তে অবস্থান করছেন, যাতে অবৈধভাবে কেউ প্রবেশ করে নাশকতা ঘটাতে না পারে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝