বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
দুদকের সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৮:০৩ পিএম  (ভিজিট : ৫)
X

অবশেষে যোগ্যতা, দক্ষতা, নিষ্ঠা, সাহসীকতা ও ক্লিন ইমেজের মূল্যায়নে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাত কর্মকর্তাকে  'জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর ৫ম গ্রেডে 'পরিচালক' পদে পদোন্নতি প্রদান করেছে। জানা যায়, দুদকে পরিচালকের ১৫টি পদ শূণ্য রয়েছে। আজ সাত কর্মকর্তাকে যাচাই বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করেছেন।
 
পদোন্নতি প্রাপ্ত সাত পরিচালকগণ হলেন; 
এ এস এম সাজ্জাদ হোসেন, প্রধান কার্যালয়ে এতদিন পরিচালক (ব্যাংক) হিসেবে চলতি দায়িত্বে ছিলেন। একইভাবে ঢাকায় বিভাগীয় কার্যালয়ে এতদিন মোঃ মাসুদুর রহমান, পরিচালক হিসেবে চলতি দায়িত্বে ছিলেন।

এছাড়া দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত বাকী পাঁচজনকে উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পাঁচজন পরিচালক হলেন; মোছাঃ সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ নাজমুচ্ছায়াদাত এবং মো: ফয়সাল।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো: মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সাথে আরো উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আ.দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝