বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
হাম: আট মাসে মৃত্যু ১৩শ ছুঁইছুঁই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ০)
X

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে ১ হাজার ২৯৯ জনের প্রাণ গেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর মার্চের মাঝামাঝি থেকে হামের উপসর্গ নিয়ে ২ লাখ ১৮ হাজার ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাম নিয়ে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮৮০ জন।  বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে হাম নিয়ে প্রাণহানি ও হাসপাতালে ভর্তির এই চিত্র তুলে ধরা হয়েছে।


বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায়ও হামের উপসর্গ নিয়ে চারজন মারা গেছে। এর মধ্যে সিলেট বিভাগে দুইজন, ঢাকা বিভাগে একজন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩৮৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সারিতে ঢাকা বিভাগের পরই রয়েছে সিলেট বিভাগ, সেখানে ২১০ জনের প্রাণ গেছে। এরপর চট্টগ্রামে ১২০ জন, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯২, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝