বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জিয়াউল আহসানের ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর সহ্য করা হবে না: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ০)
X

কারাগার থেকে আদালতে আসতে অস্বীকৃতি জানানো এবং জেল কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, জিয়াউল আহসানের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর সহ্য করা হবে না। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

মো. আমিনুল ইসলাম জানান, আজ জিয়াউল আহসান জেল থেকে আসতে অস্বীকৃতি জানান এবং জেল কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন। মূলত অন্যান্য আসামিদের সঙ্গে একত্রে আদালতে আসার কৌশল অবলম্বন করে তিনি আদালতের কাজে বিঘ্ন ঘটিয়েছেন। তার এই আচরণের কারণেই আজকে শুনানি শুরু হতে দেরি হয়েছে।

এ বিষয়ে আদালতের অবস্থানের কথা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান অন্যান্য আসামিদের সঙ্গে আসতে চান, তবে কোর্ট যেভাবে বলবে তাকে সেভাবেই আসতে হবে। জেল কর্তৃপক্ষ তাকে নিয়ে যাওয়া এবং আসার বিষয়টি বাস্তবায়ন করবে।

মামলার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, আজকে আসামিদের বিরুদ্ধে দু’টি চার্জ আনা হয়েছে এবং এগুলোকে 'জেনোসাইড' (গণহত্যা) হিসেবে প্রস্তাব করা হয়েছে। পরবর্তীতে এই মামলা ‘ডে টু ডে’ (প্রতিদিন) কার্যদিবসে চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া দেশের প্রতিটি জেলায় গণশুনানির পরিকল্পনার কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, প্রত্যেক জেলায় আওয়ামী ফ্যাসিস্টদের গুম, অপহরণ, ক্রসফায়ার এবং জুলাই আন্দোলনসহ সকল মানবতাবিরোধী অপরাধের বিষয়ে গণশুনানির আয়োজন করা হবে। প্রয়োজনে সেখান থেকে ‘অন স্পট’ গ্রেপ্তারও করা হবে এবং পরবর্তীতে তাদের ট্রাইব্যুনালে বিচার করা হবে।

এই কার্যক্রম পরিচালনার জন্য সরকারের কাছে লজিস্টিক সাপোর্ট চাওয়া হবে জানিয়ে মো. আমিনুল ইসলাম আশা প্রকাশ করেন যে, সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝