মালয়েশিয়ায় অভিবাসন, সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নিলে ব্যবস্থা: আরিফুল হক
নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়া যেতে ১ লাখ ৫৪ হাজার টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে; অতিরিক্ত অর্থ নিলে ব্যবস্থা নেবে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, আমাদের সরকারিভাবে যেটা, সেটা ১ লাখ ৫৪ হাজার টাকা। সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকা এর মধ্যে। এটা তাদের ভাষ্য। এটা আমাদের সরকার নির্ধারিত না। কিন্তু তারা যেটা বলছে, তারা যদি সেটাতে থাকত তাহলে আমাদের এত মানুষ সাফারার হতো না।
তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই মেডিকেল সেন্টারের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বাংলাদেশ। এদিকে সরকারি পর্যায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর কার্যক্রমও শুরু করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল।
পাশাপাশি মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের অফিশিয়াল চাহিদাপত্র হাতে পেয়েছে বোয়েসেল।
আ দৈ/ এস এন




















