সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত, বিএনপি নয়: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ৮)
X

৫ আগস্টের পর বিএনপি নয়, জামায়াতে ইসলামীই আওয়ামী লীগকে মাফ করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিএনপি কখনো আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেনি। বরং যারা বিএনপিকে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ করছে, তারাই আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চেয়েছিল বলে দাবি করেন তিনি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে রিজভী বলেন, ক্ষমতার স্বার্থে দলটি যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে চলতে পারে। তাঁর দাবি, ইতিহাসে জামায়াতের আওয়ামী লীগের পথে হাঁটার নজির রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, জামায়াত অতীতেও ফ্যাসিবাদী আচরণ করেছে এবং এখনো সেই পথেই হাঁটছে। বিভিন্ন আন্দোলনে দলটিকে আদর্শিক অবস্থানে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, বিএনপিকে জনগণ চেনে এবং দলটি দেওয়া প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয় না। অন্যদিকে জামায়াত অনেক প্রতিশ্রুতি দিলেও কাজ করেছে তার বিপরীতে বলে দাবি করেন তিনি। এ সময় জামায়াতে ইসলামীকে গণতান্ত্রিক চেতনার প্রকাশ ঘটানোর আহ্বান জানান বিএনপির এই নেতা।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝