মিরপুরে ডিএনসিসিতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের ২ ও ৪ এর আঞ্চলিক কমিটি গঠন
আবুল কাশেম

ছবিতে- প্রধান অতিথির বক্তব্য রাখছেন- ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুজ্জামান ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির তত্ত্বাবধানে আঞ্চলিক কার্যালয় কর্মরত কর্মচারীদের নিয়ে শক্তিশালী আঞ্চলিক কমিটি গঠন শুরু হয়েছে। ডিএনসিসিতে সাংগঠনিক কার্যক্রমের জবাবদিহিতা ও গতিশীলতার স্বার্থে কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি মো.সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি কাজী আলমগীর হোসেন, সহসভাপতি মো. হারুন অর রশিদ পারমানিক, সহসভাপতি মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেটসহ ২৭ সদস্যের কমিটির নেতৃবৃন্দ এই উদ্যোগ গ্রহণ করেছেন।
তাদের উদ্যোগকে সফল করার জন্যএগিয়ে এসেছেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মো.কামরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে গত ১২ অক্টোবর (সোমবার) বিকেলে মিরপুরে সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুইটি আঞ্চলিক কার্যালয়ে (অঞ্চল-২ ও ৪) কর্মরত জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারীদের নিয়ে পৃথক দুইটি নতুন আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।

ছবিতে-অঞ্চল-২এর কমিটির সভাপতি-সুজন (ডানে) ,সাধা. সম্পাদক -নূর মোহাম্মদ (মাঝে ), সাংগঠনিক - বাপ্পী (বামে সার্টে সাদা বোতাম )।
এরআগে ডিএনসিসি) জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে, বিশেষ অতিথি কমিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি মো.সিদ্দিকুর রহমানের নির্দেশনার আলোকে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেটের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মো.কামরুজ্জামান। উৎসব মুখর পরিবেশে ডিএনসিসির দুইটি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, অঞ্চল-৪ এর নতুন কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু তাহের ও সাংগঠনিক সম্পাদক মো. তুহিন হোসেনের নেতৃত্বে ২২ সদস্যের পূণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
এই কমিটির ২২ সদস্যরা হলেন;

ছবিতে- অঞ্চল-৪ এর কমিটির সভাপতি--সাইফুল ( বামে ফুল গ্রহণ করছেন), সাধা. সম্পাদক- তাহের ( ডানে), সাংগঠনিক-তুহিন ( মাঝে) ।
এবার নিচে অঞ্চল-৪ এর নতুন কমিটির সবার নাম পদবি এবং কর্মরত বিভাগ ও দপ্তর সহ প্রকাশ করা হয়েছে। সভাপতি-মোঃ সাইফুল ইসলাম (রাজস্ব),কার্যকরী সভাপতি-মোঃ সাহাদত হোসেন (রাজস্ব), সিনিয়র সহ-সভপতি-মোঃ মাসুক মিয়া (স্বাস্থ্য), সহ সভাপতি-১ অজুন চন্দ্রদাস (রাজস্ব),সহ সভপতি-২ মোঃ রহমত উল্লাহ (প্রশাসন), সহ সভপতি-৩ মোঃ চুন্নু মিয়া(স্বাস্থ্য), সহসভপতি-৪ মোঃ কাওছার হোসেন (প্রশাসন),সাধারন সম্পাদক- মোঃ আবু তাহের (রাজস্ব), যুগ্ম সাধারন সম্পাদক- শহিদুল ইসলাম (রাজস্ব),যুগ্ম সাধারন সম্পাদক-আব্দুল জলিল (স্বাস্থ্য), সহ সাধারন সম্পাদক-মোঃ ফয়জুল হক (স্বাস্থ্য), সাংগঠনিক সম্পাদক- মোঃ তুহিন হোসেন (স্বাস্থ্য), সহ সাংগঠনিক সম্পাদক ১- মোঃ আসিক (প্রকৌশল), সহ-সাংগঠনিক সম্পাদক ২- মোঃ আব্দুর রব (বর্জ্য বিভাগ), সমবায় বিষয়ক সম্পাদক- মোঃ সেকান্দার আলী (বিদ্যুৎ), আইন বিষয়ক সম্পাদক- মোঃ শাহীন মিয়া (রাজস্ব), ধর্ম বিষয়ক সম্পাদক- মাওলানা বশির উদ্দিন (প্রশাসন), প্রচার সম্পাদক-মোঃ শরিফুল ইসলাম (রাজস্ব), অর্থ সম্পাদক-আব্দুর রাজ্জাক (বিদ্যুৎ), মহিলা বিষয়ক সম্পাদক- নুরজাহান পারভীন (রাজস্ব) এবং নির্বাহী সদস্য-মোঃ রফিকুল ইসলাম (স্বাস্থ্য) ও নির্বাহী সদস্য-তোফাজ্জল হোসেন (স্বাস্থ্য বিভাগ) তবে এই কমিটির সদস্য আরো বাড়তে পারে বলে জানা যায়।
অপরদিকে একই অনুষ্ঠানে মিরপুরে অঞ্চল-২ এর ২৭ সদস্যের একটি আঞ্চলিক কমিট গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি- মো:জহুরুল আলম (সুজন), সাধারণ সম্পাদক -নূর মোহাম্মদ এবং সাংগঠনিক সম্পাদক- মো: বাপ্পী মোল্লার নেতৃত্বে পূণাঙ্গ কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ। তবে শিগগিরই এই নতুন কমিটির বাকী সদস্যদের নাম ও পদবিসহ ঘোষাণা করা হবে বলে জানানো হয়েছে।
আ. দৈ./একে




















