বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার অর্ধদিবস ছুটি পালন
​সাবেক কাউন্সিলর বাদল সরদারের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৫:১২ পিএম  (ভিজিট : ১)
X

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৪৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব বাদল সরদার আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। ​এক শোকবার্তায় ডিএসসিসি প্রশাসক বলেন, "বাদল সরদার ছিলেন জাতীয়তাবাদী আন্দোলনের একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। সমাজসেবা এবং এলাকাভিত্তিক উন্নয়ন ও সমাজ সংস্কারে তাঁর অবদান ব্যাপক ও প্রশংসনীয়।

জনপ্রতিনিধি হিসেবে তিনি সর্বদা জনগণের সুখে-দুঃখে পাশে ছিলেন। তাঁর মৃত্যু স্থানীয় রাজনীতি ও সমাজসেবার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হলো।"​প্রশাসক  মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

​অর্ধদিবস ছুটি ঘোষণা:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রচলিত রেওয়াজ ও নিয়ম অনুযায়ী সাবেক কাউন্সিলর আলহাজ্ব বাদল সরদারের মৃত্যুতে সম্মান জানিয়ে বৃহস্পতিবার ডিএসসিসির সকল দপ্তর ও কার্যালয়ে বেলা অর্ধেকের পর (অর্ধদিবস) ছুটি ঘোষণা করেছেন প্রশাসক।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝