বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিনের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১:৪০ পিএম  আপডেট: ১৪.১০.২০২৬ ১:৫০ পিএম  (ভিজিট : ৬)
X

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান এবং কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সালাহউদ্দিন আহমেদের কফিনে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল ও প্রধান হুইপসহ অন্য হুইপগণ মরহুমের কফিনে পুস্পস্তবক অপর্ণ করেন।

এরপর একে একে পানি সস্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ মন্ত্রিসভার সদস্য, হুইপগণ, বর্তমান ও সাবেক সংসদ সদস্যগণ মরহুমের প্রতি শ্রদ্ধা জানান ও নামাজে জানাজায় অংশ নেন।

জানাজার পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ গতকাল রাত ৮টা ১০ মিনিটে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর।

রাজধানী ঢাকার সাবেক এই সংসদ সদস্য ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এবং শ্যামপুরে লাল মসজিদে বিকাল তিনটায় জানাজা শেষে জুরাইনে বাবার কবরের পাশে সালাহউদ্দিন আহমেদকে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যবৃন্দ।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝