সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ১১)
X

দুর্গাপূজায় নাশকতা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি—এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। এ ষড়যন্ত্রে দেশের অভ্যন্তরীণ একটি পক্ষ মদদ দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহর স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, বিএনপি লুটপাটের রাজনীতির পুনরাবৃত্তি করতে চায় না। নানা সংকটের মধ্যেও সরকার জনগণকে স্বস্তি দিতে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

রাজনীতিতে ব্যক্তিস্বার্থের পরিবর্তে জনকল্যাণকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, তাঁরা অর্থ উপার্জনের জন্য রাজনীতি করেন না। সংসদ সদস্যদের জনগণের ভালো-মন্দের খোঁজ রাখতে হবে। সার ডিলারশিপ বা ঠিকাদারি করার উদ্দেশ্যে কেউ যেন রাজনীতিতে না আসেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝