সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা দুদকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:২৬ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ৬:৩০ পিএম  (ভিজিট : ১)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর, সুবিধা ভোগী, সিলেট-০৬ এর সাবেক সংসদ সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বৈধ উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 এই সিদ্ধান্তের ফলে যে কোন দিন দুদকের অনুসন্ধানী কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারায় মামলাটি দায়ের করবেন। 

আজ সোমবার (১২ অক্টোবর) দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গলমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদের পরিমাণ, অর্জনের পদ্ধতি ও প্রকৃত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ উদঘাটন হয়েছে।

আরো অভিযোগ রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের স্ত্রী জোহরা জেসমিনের বিরুদ্ধে প্রাথমিক ভাবে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬ লাখ ০৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এরফলে তার নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদের পরিমাণ, অর্জনের পদ্ধতি ও প্রকৃত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ উদঘাটনের জন্য অনুসন্ধানী টিম দুদক আইন, ২০০৪ এর ২৬ (১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের নোটি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। 
দুদক কর্মকর্তা আরো জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে  পিরোজপুর-৩এর সাবেক সংসদ সদস্য শামিম শাহ্ নেওয়াজ এবং অন্যান্যদের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এছাড়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ২০ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো: শাহাবুদ্দিনের স্ত্রী নাজিয়া হাসান ডালিয়ার বিরুদ্ধে ৭৬ লাখ ৬৩ হাজার ৪৩৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখায় একটি মামলা দায়ের সিদ্দান্ত নিয়েছে দুদক।

 স্বামীর অবৈধ সম্পদ পরস্পর যোগসাজশে তার নামে দেখানো হয়েছে। এই অপরাধে নাজিয়া হাসান ডালিয়া এবং তার স্বামী মো: শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ দন্ডবিধি ১০৯ ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত  নিয়েছে। ফলে যে কোনদিন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে মামলাটি দায়ের করা হয়েছে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝