সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
হত্যা মামলায় ফ্যাসিস্ট হাসানাতের ছেলে মঈনউদ্দিন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:১৭ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ৫:১৯ পিএম  (ভিজিট : ১)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা, বরিশালের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার ওরফে পলাশ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

২০২৪ সালে রাজধানীসহ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এ হত্যাকাণ্ডের মামলায় ঢাকার একটি আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আজ সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে মঈন আবদুল্লাহকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহম্মেদ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বরে গুলিবিদ্ধ হন ফিরোজ তালুকদার ওরফে পলাশ। পরে মিরপুরের আলোক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফিরোজ রংপুর কেমিক্যাল লিমিটেডের কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী ২০২৪ সালের ২৫ আগস্ট হত্যা মামলা করেন। ওই মামলায় মঈন আবদুল্লাহকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মঈন আবদুল্লাহকে ২০২৪ সালের ২৬ অক্টোবর প্রথম গ্রেফতার করা হয়। ওই দিন রাজধানীর গুলশান-২ এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। 

আ. দৈ./একে



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝