বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
রাজউক সাবেক কর্মচারী সেলিনার অবৈধ সম্পদের মামলা দুদকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৯ পিএম  আপডেট: ০৮.১০.২০২৬ ৮:৫৬ পিএম  (ভিজিট : ১)
X

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী মিসেস সেলিনা আক্তার ও তার স্বামী রাজউকের অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী আব্দুল মালেক মিয়ার বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের সুনদিষ্ট অযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) কমিশনের এক সভায় অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ সালের ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা দায়েরর অনুমোদন দেয়া হয়েছে। এই অনুমোদনের ফলে যে কোন দিন দুদকের অনুসন্ধানী কর্মকর্তা সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য্য কোন দিন মামলাটি দায়ের করবেন।

দুদকের নোটিশ মোতাবেক আসামি সেলিনার ২০১৮ সালে ১০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। তাদের বিবরণী অনুসন্ধানকালে যাচাই-ছাইয়ে দেখা যায়, মোট অর্জিত সম্পদের পরিমান ৪ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা। আর তার বৈধ সম্পদের পরিমান ৩ কোটি ৮ লাখ ২৪ হাজার ৮০৫ টাকা। এরমধ্যে তার নামে ১ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৬৯৩ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ পাওয়া যায়। 

মামলায় আসামি সেলিনা আক্তরের বিরুদ্ধে ১ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৬৯৩ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাদের বর্তমান ঠিকানা- বাড়ি নং-১৪, রোড নং-১২, রাজউক প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা। স্থায়ী ঠিকানা- গ্রাম-পুরারটেক ভেন্নাতলা, ডাকঘর-বাহেরহাট, থানা-শিবচর, জেলা-মাদারীপুর।

আ.দৈ./ একে








Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝