মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সাবেক এমপি ফাহমী ও স্ত্রীর অবৈধ সম্পদের মামলায় দুদকের চার্জশিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:২৭ পিএম  আপডেট: ০৫.১০.২০২৬ ৬:৩০ পিএম  (ভিজিট : ১৯)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী নেতা ও ময়মনসিংহ ১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবং তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে প্রায় কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের মামলায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই চার্জশিট অনুমোদনের ফলে যে কোন আদালতে দুদকের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হবে।

আজ সোমবার (৫ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে ২০২৫ সালের ১৬ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের মামলাটি দায়ের করা হয়েছিল।

দুদকের তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, সাবেক এমপি ফাহমী গোলন্দাজ সহযোগী আসামি ও তার স্ত্রী শারমিন গোলন্দাজকে প্রধান আসামি করা হয়েছে। তদন্তে শারমিন গোলন্দাজের বিরুদ্ধে ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে ১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ২৪০ টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে। মূলত স্ত্রীর সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে ফাহমী গোলন্দাজকে আসামি করা হয়েছে।

২০২৪ সালের অক্টোবর মাসে ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের নামে দুটি মামলা করা হয়েছিল। আজ একটি মামলার চার্জশিট অনুমোদন হয়েছে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝